বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছা
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:০৮ পিএম |

কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছাআর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছলে তাঁকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন। মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় প্রবাসীদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান তিনি।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যায়।

চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ড. মোহাম্মদ ইউনুছ শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সম্পদ। তিনি আমাদের গর্ব। তাঁর হাত ধরেই বিশ্বের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২