মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২
সাবেক এমপি সুবিদ আলীর ১৭ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:১৭ এএম |

  সাবেক এমপি সুবিদ  আলীর ১৭ একর  জমি জব্দ, ব্যাংক  হিসাব অবরুদ্ধ


নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে, ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তার স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি তদন্তের স্বার্থে বর্ণিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবৈধ দখলদারিত্ব ছাড়তেই হবে
মহাসড়কে যানবাহনের চাপ, বাড়ছে ভোগান্তি
লটারি বাতিল পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তি
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মোস্তফা মিয়া
দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে কুমিল্লা সিটি প্রশাসকের দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২