বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:৩৫ পিএম |

ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশজাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো হালনাগাদ রাখার নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়।


চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ ও আওতাধীন দফতর-সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি ও দাফতরিক ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় মন্ত্রণালয়-বিভাগ ও অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটে সব কর্মকর্তার প্রয়োজনীয় তথ্যাবলীসহ অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২