বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম |


নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) স্কুল আঙ্গিনায় এ আয়োজন করা হয়। ‘এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগানে ১৯৮৪-২০২৪ মোট ৪১টি ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশ নেন। 
প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গানে-আড্ডায়-স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে দিদার মডেল বিদ্যালয়  বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
সভাপতিত্ব করেন দিদার স্কুলের ১৯৮৪ ব্যাচের ছাত্র পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক অর্থনীতি অধ্যাপক মো.তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অর্চনা দেবনাথ সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃদ। 
বক্তব্য রাখেন পুনর্মিলনী কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব তোফায়েল আহম্মেদ, কুমিল্লা পাঠশালা কলেজ অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম,মোহাম্মদ আলী, ইমাম হোসেন, আবু ইউসুফ (সুমন), আক্তার হোসেন, এহসানুল বারী, নূরে  আলম, মো. রেজাউল করিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইমাম হোসেন ভূঁইয়া, ব্যাংকার আকবর হোসেন,  মামুন, মোঃ শাহাদাত হোসেন, জাহেরুল ইসলাম, আরিফুর রহমান টুকু, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, জিএম হাবিব, রিমন, মো,উল্লাহ হৃদয় প্রমুখ। 
ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, চা ও নাস্তা আপ্যায়ন, ফটোশেসন ও আড্ডা। দুপুরে লাঞ্চ এর পর স্মৃতিচারণ, রাফল ড্র,  নৃত্য পরিবেশ না, প্রাক্তন ছাত্র ছাত্রী দের গান ও কবিতা এবং ব্যান্ড সংগীত। ৫ টায় সভাপতির বিদায়ী বক্তব্যে আগামীতে মিল হওয়ার আশ্বাস এর মধ্য দিয়ে অনুষ্ঠানের করুন সমাপ্তি হয়।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২