বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম |

 কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করেছে। 
সুলতানপুর ব্যাটালিয়ন কতৃক গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) কুমিল্লায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৭৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মতিনগর নামক স্থান হতে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি।
৬০ বিজিবি জানায়,সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২