সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিতাসে বাতাকান্দি বাজারের ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ এএম |


কবির হোসেন, তিতাস ঃ কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
৩ নভেম্বর সকাল দশটায় সহকারী কমিশনার (ভূমি) লিটন চাকমা এই অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনাকালে পাঁচটি দোকানকে মোট তেরো হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চাকমা।
বাজারের স্থায়ী ব্যবসায়ীদের কথা বলে জানা যায়, বাজারের একটি মাত্র রাস্তা। এই রাস্তার দুই পাশে দোকান বসার ফলে জানযটের সৃষ্টি হয়ে মানুষ চলাচলে খুব অসুবিধা হয়। প্রশাসন অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করায় এখন আর কোনো জানযট নাই,আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
অপরদিকে ফুটপাতের কলা ব্যবসায়ী মো. সিরাজ মিয়া (৬৫) বলেন, আমাদের নিদিষ্ট কোনো বসার জায়গা না থাকায় ফুটপাতে বসে কলা বিক্রি করে সংসার চালাই, আজ প্রশাসন এসে ফুটপাত থেকে তুলে দিয়েছে। 
মো.নুরে আলম বলেন, প্রশাসনের আইন মেনেই ব্যবসা করতে হবে। এক প্রশ্নের জবাবে বলেন, এখন রাস্তায় কোনো জানযট নাই, মানুষ চলাচল করতে এখন আর কোনো সমস্যা নাই। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চাকমা বলেন, বাতাকান্দি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে প্রতিনিয়ত জানযট লেগে থাকে এবং মানুষজন চলাচলে সমস্যা হয়, তাই আজ বাতাকান্দি বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছি,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২