শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিনের চোটে ইতালি দলে লুক্কা
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৫৯ এএম |






সতীর্থের চোট লরেন্সো লুক্কার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। পিঠের সমস্যায় ভুগছেন মোইজে কিন। ফিওরেন্তিনার এই ফরোয়ার্ডের বদলি হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা লুক্কাকে দলে ডেকেছে ইতালি।
নেশন্স লিগের আসছে দুই ম্যাচের জন্য ২৪ বছর বয়সী লুক্কাকে দলে যোগ করার কথা মঙ্গলবার জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দুটির জন্য গত শনিবার ঘোষিত ২৩ সদস্যের দলে কিনকে রাখেন ইতালির কোচ লুচিয়ানো স্পালেত্তি। কিন্তু পিঠের চোটে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছিটকে পড়তে হলো। তার ক্যাম্প ছাড়ার কথা নিশ্চিত করেছে ইতালি।
ইতালির হয়ে ১৭ ম্যাচ খেলা কিন গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট দুটি। সেরি আয় গত রোববার এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের পুরো সময় খেলেন তিনি।
গত মার্চে প্রথমবার ইতালি দলে ডাক পান লুক্কা। তবে সেবার ২৪ বছর বয়সী এই ফুটবলার খেলতে পারেননি কোনো ম্যাচ। ঊরুর চোটে ছিটকে পড়েছিলেন তিনি।
চলতি মৌসুমে উদিনেসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৫ গোল করেছেন লুক্কা।
আগামী ১০ অক্টোবর রোমে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর ইসরায়েলের বিপক্ষে খেলবে তারা। নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে প্রথম দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২