ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:55:43 AM
ফেনসিডিলসহ নারী গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। ৩০ জানুয়ারি কুমিল্লা সদর উপজেলার গোমতীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১২০ বোতল ফেনসিডিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম শুকুলি আক্তার মিম। সে সদর উপজেলার দিঘির পাড় গ্রামের মোঃ ফয়সালের স্ত্রী।
গ্রেপ্তার হওয়ার মাদক ব্যবসায়ী মিম দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।