সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ই ডিসেম্বর
সেদিনই প্রথম সাক্ষ্য উপস্থাপন হবে
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৯ এএম |

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ই ডিসেম্বরতানভীর দিপু :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার প্রথম চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির শুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লা আদালতের নারী ও শিশু ট্রাইবুনাল-১ আদালতে। এই আদালতের বিচারক মোঃ ইয়াসির আরাফাত আগামী ১৪ ই ডিসেম্বর পরবর্তী শুনানীর জন্য দিন ধার্য করেন। ওইদিন এই প্রথম স্বাক্ষর উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। 
নারী ও শিশু ট্রাইবুনাল -১ এর সরকারি কৌসুলী মোঃ বদিউল আলম সুজন শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। 
তিনি আরো জানান,  অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন করা হয়। 
শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, মামলার বিচারই কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে - সেভাবেই বিচার কার্যক্রম চলবে। 
এদিকে বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি। 
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেফতার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২