সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনায় আ’লীগের নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে এমপি শাওনের মোটরসাইকেল শোডাউন
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৭ এএম |

চান্দিনায় আ’লীগের নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে এমপি শাওনের মোটরসাইকেল শোডাউনরণবীর ঘোষ কিংকর ।।
কুমিল্লার চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে নেতা-কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে সহস্রাধিক মোটরসাইকেল করে নেতা-কর্মীদের সাথে নিয়ে শোডাউন শুরু করেন তিনি। শোডাউনটি চান্দিনা থানার সামনে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত যায়। সেখান থেকে ঘুরে চান্দিনা বাস স্টেশন এসে শেষ হয়।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তাদের মধ্যে বিএনপি থেকে অনেক বহিস্কৃত নেতারাও অংশ গ্রহণ করেন। 
সাংসদ আতিকুল আলম শাওন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এর আগে তিনি চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কৃত হন এই সাংসদ। সেই সময়ে উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীকে বহিস্কারসহ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। 
এদিকে, আতিকুল আলম শাওন এমপি দল থেকে বহিস্কৃত হলেও নির্বাচন পরবর্তীতে দলের সকল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকেন। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিংহভাগ নেতা-কর্মীই তার সাথে একাত্মতা করে দলের কর্মসূচী পালন করে আসছেন। 
মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, সহ-সভাপতি কামাল হোসেন কাউন্সিলর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরকার কাউন্সিলর, উপজেলা যুবদল সাবেক আহবায়ক মাও. আবুল খায়ের, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খাঁন, সদস্য সচিব শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা যুবদল সাবেক দপ্তর সম্পাদক কেএম জামাল, পৌর যুবদলের সাবেক আহবায়ক হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক ফজলুল সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন, কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদল সাবেক আহবায়ক মাহবুবুল আলম দোলন, সাবেক সদস্য সচিব হানিফ মুন্সি প্রমুখ। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২