সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৭ এএম |

চান্দিনায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যুবিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে আবরারুল হক নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্ব মাইজখার (তিতপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবরারুল হক ওই গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।
শিশুটির বাবা আব্দুর রহমান জানান, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে খেলার ছলে পুকুরে পড়ে যায় আবরারুল হক। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ৩টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২