কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া ৩৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু'জন সহকারী শিক্ষক বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা সত্যেও তাদের চাকরি বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর নিয়ে জানা যায়, নারান্দিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ টি পদে প্রধান শিক্ষকের পদটি শুন্য রয়েছে। বাকী ৬ জন শিক্ষকের মধ্যে দু'জন সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে বিনানুমতিতে অনুপস্থিত রয়েছেন।তারা হলেন,এছরারে জাহান রত্না ও মো.আলী আহমেদ।
তাদের অনুপস্থিত থাকার কারণে বিদ্যালয়ের ১৮৮ জন শিক্ষার্থীকে পাঠদান দিতে হিমসিম খেতে হচ্ছে ৪ শিক্ষকের।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, একটি স্কুল থেকে দু'জন শিক্ষক দীর্ঘদিন ধরে বিনানুমতিতে অনুপস্থিত এবং তাদের চাকরিও বহাল রয়েছে তা খুবই দুঃখজনক। এই বিষয়গুলো উর্ধতন কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রাবেয়া খাতুন বলেন, আমাদের স্কুলে ৭ টি পদের মধ্যে প্রধান শিক্ষকের পদটি শুন্য রয়েছে। বাকী ৬ জনের মধ্যে দু'জন সহকারী শিক্ষক এছরারে জাহান রত্না ও আলী আহমেদ ছুটিতে আছেন। তারা দীর্ঘদিন ধরে ছুটিতে থাকায় ১৮৮ জন শিক্ষার্থীকে ৪ জন শিক্ষকের পাঠদান দিতে হিমসিম খেতে হচ্ছে। শুন্য পদে শিক্ষক নিয়োগ দিতে উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি।
তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দিন বলেন,সহকারী শিক্ষিকা এছরারে জাহান রত্না ৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেছেন। কিন্তু অধ্যবদি যোগদান করেননি।
এদিকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামকে ২৩ নভেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খাতুন একটি প্রত্যয়ন পত্র দেন, যে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এছরারে জাহান রত্না জাপান আছেন। প্রত্যয়ন পত্রের আলোকে ২৪ নভেম্বর আমি (শিক্ষা কর্মকর্তা), সহকারী শিক্ষক এছরারে জাহান রত্নার বাড়ির ঠিকানায় বিনানুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারন জানতে চেয়ে (শোকজ) নোটিশ পাঠিয়েছি এবং পাঁচ কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে আমি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠাব।
অপর শিক্ষক মো.আলী আহমেদ ১৭/৮/২৫ হতে ৩১/৮/২৫ পর্যন্ত ছুটির আবেদন করেছেন। তিনিও অধ্যবদি যোগদান করেননি। দীর্ঘদিন অনুপস্থিত থাকায়১৩ /১১/২৫ তারিখে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠাই। পরবর্তীতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আরিফুল হক এর কাছ থেকে, শিক্ষক আলী আহমেদ দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার বিষয়ে ১/২/২৬ তারিখে একটি প্রত্যয়ন নিয়েছি এবং একই তারিখে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠিয়েছি।
সহকারী শিক্ষক আলী আহমেদ বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ১ জুলাই ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে পুনরায় পর পর দুটি প্রতিবেদন পাঠিয়েছি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর। এখন জেলা কর্মকর্তা এবিষয়ে সিদ্ধান্ত নিবেন।
একই বিদ্যালয়ের দু'জন সহকারী শিক্ষক বিনানুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মনসুর আলী চৌধুরীকে ফোন করলে,তিনি বলেন,এবিষয়ে আমার জানা নেই। আজ আমি ছুটিতে আছি। এবিষয়ে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিব।
