সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ী ও দুলালপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারসহ মোট ১৩ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। প্রত্যেক পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৯৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২