রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেছেন ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের করতলা মাদ্রাসা মাঠে বিএনপি নেতা আব্দুল বারেক এর সভাপতিত্বে ওই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রনেতা সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জহিরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. আলী আশরাফ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের প্রভাষক ফারুক আল মামুন, আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা তাঁতীদল সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, গাজী মোস্তফা কামাল, মাওলানা হাফেজ মাহফুজুর রহমান, বিএনপি নেতা সোহাগ সরকার প্রমুখ।
নেতাকর্মী ও ভোটাররা এসময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ এর পক্ষে কাজ করে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
