নগরীর রাজগঞ্জ দুধ বাজার রোড প্রশস্তকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে উজির দিঘির পাড় এলাকার বাসিন্দা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কামাল হোসেন নিজের বাড়ির প্রাচীর ভেঙে রাস্তা প্রশস্তকরণে সহযোগিতার সম্মতি প্রদান করেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয়ের নগরবাসীর বৃহত্তর স্বার্থে নেওয়া রাস্তা প্রশস্তকরণের প্রস্তাব সাদরে গ্রহণ করে তাঁর এই সহযোগিতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
এ সময় প্রশাসক মহোদয় জনাব মােঃ কামাল হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং নগরীর উন্নয়ন ও জনস্বার্থে তাঁর এই ইতিবাচক ভূমিকার জন্য অভিনন্দন জানান।
নগরীর উন্নয়নে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, জনস্বার্থে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে ওঠার এমন মানসিকতাই গড়ে তুলবে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা নগরী।
