রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১:২০ এএম |

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যুচার দফা টিকা দেওয়ার পরেও হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার এ তথ্য দিয়ে অধিপ্তর বলেছে, শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুইজন করে রয়েছে।
চলতি বছরের শুরু দিকে হামের প্রাদুর্ভাব ঘটে। মার্চে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও বিক্ষোভের মুখে এপ্রিলে জরুরি ভিত্তিতে কিছু এলাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। এরপর সিটি করপোরেশনসহ সারাদেশে আরও দুই দফা হামের টিকাদান ক্যাম্পেইন হয়েছে। এরপর বাদ পড়া শিশুদের খুঁজে বের করে মাসব্যাপী টিকাদান শেষ করে অক্টোবরে।
কিন্তু সরকারি হিসাবেই এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮০ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩২, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৬, চট্টগ্রামে ১৬০, সিলেটে ১০৭, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৭৬, রাজশাহীতে ৩৬ এবং রংপুরে ২৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
বুলেটিনে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২