শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার্থীদের মোবাইল নয়, বই নিয়ে থাকতে হবে: মীর গোলাম ফারুক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫০ এএম |

পুলিশ লাইন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের মোবাইল নয়, বই নিয়ে থাকতে হবে: মীর গোলাম ফারুকনিজস্ব প্রতিবেদক
কুমিল্লা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি মীর গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের মোবাইল নয়, বই নিয়ে থাকতে হবে। বই পড়তে হবে। গতকাল এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
ফুলেল শুভেচ্ছা, শিক্ষা সামগ্রী বিতরণ,  মানপত্র পাঠ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
 পুলিশ লাইন উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি অবসরপ্রাপ্ত  পুলিশ কর্মকর্তা মীর গোলাম ফারুক। অনুষ্ঠানে তাঁকে  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আমিনুল ইসলাম ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা আফরোজা।
প্রধান অতিথি মীর গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে সতর্ক হতে হবে। মোবাইল তোমরা এখন ব্যবহার করবে না। আমরা চাই তোমরা বই পড়ো। ভালো মানুষ  হও।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২