শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চলতি বছরে কুমিল্লার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান-
হামে আক্রান্ত ৫ হাজার ৩শ’ ৫৫৮ হাজার ৫শ’ ৩৩ ডেঙ্গু আক্রান্ত
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫৮ এএম |

হামে আক্রান্ত ৫ হাজার ৩শ’ ৫৫৮ হাজার ৫শ’ ৩৩ ডেঙ্গু আক্রান্তনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলায় হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে।  ২০২৬ সালে কুমিল্লা জেলায় হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩ শ ৫৫ জন, এবছর ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮ হাজার ৫ শ ৩৩ জন। ২৫ নভেম্বর কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো দৈনিক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।  
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে,  হাম এবং ডেঙ্গুতে অন্যান্য জেলার তুলনায় কুমিল্লার আক্রান্তের সংখ্যা বেশি হলেও তুলনামূলকভাবে মৃত্যুর সংখ্যা কম জেলায় এ পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুবরণ করেছে ১৮ জন এবং নিশ্চিত ভাবে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শুধুমাত্র একজনের। যদিও বেসরকারি হিসেবে এই তথ্যের ভিন্নতা রয়েছে বলে জানা গেছে।  
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩ শ ৫৫ জন হাসপাতালে চিকিৎসা নেয়। এ পর্যন্ত চার হাজার ৮ শ ৩৪ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯ শ ৯৮ জন। হাসপাতালে চিকিৎসা নেয়া বেশিরভাগ রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। হামে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু হলেও প্রাপ্তবয়স্কদের কেউ এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। 
এদিকে চলতি বছর জেলায় ডেঙ্গুতে সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৪ শ ৭২ জন।  এর মধ্যে ৪ হাজার ৩ শ ১৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ১৯৭ জন। এখনো ১২১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলেই স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে। 
মধ্যে সবচেয়ে বেশি ২০৭৫ জন কুমিল্লা সদর উপজেলায় আক্রান্ত। এরপরেই দাউদকান্দি উপজেলায় ১৯৩৩ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে।  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১৫১৮ জন এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে ১৩০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। 
হাম এবং ডেঙ্গু এই দুটি রোগে আক্রান্ত সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটিতে শিশুদের জন্য হাম আইসোলেশন ইউনিট আলাদা করা হয়েছে। এছাড়া সেখানে প্রাপ্তবয়স্কদেরকেও হামের চিকিৎসা দেয়া হয়। এছাড়া হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্তদেরও বিশেষভাবে চিকিৎসা দেয়া হয়। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোঃ শাহজাহান বলেন, ডেঙ্গু এবং হামে আক্রান্ত রোগীদের আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা দিয়ে থাকি। হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট রয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের ব্যাপারেও চিকিৎসক এবং নার্সার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। যে কারণে আমাদের হাসপাতালে মৃত্যুর সংখ্যা অন্যান্য জেলার তুলনায় অনেক কম।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২