শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িচংয়ে ৬১ বিদ্যালয়েপ্রধান শিক্ষক নেই 
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫৬ এএম |

বুড়িচংয়ে ৬১ বিদ্যালয়েপ্রধান শিক্ষক নেই গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
কুমিল্লার বুড়িচংয়ে ১৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১ টিতেই নেই প্রধান শিক্ষক। ফলে অভিভাবকহীনভাবে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম। কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে চলছে বিদ্যালয়, কোথাও সহকারী শিক্ষকদের ওপরই বর্তাচ্ছে বাড়তি দায়িত্ব। দীর্ঘদিনের এ শূন্যতা স্কুলের স্বাভাবিক ব্যবস্থাপনা, পাঠদান তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়ে তৈরি হচ্ছে  নানা প্রশ্ন। শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগরি প্রতিষ্ঠানগুলোতেই যখন নেতৃত্বের এমন সংকট, তখন প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম, পাঠদান ও সার্বিক তদারকিতে দেখা দিয়েছে নানা সমস্যা। একই সঙ্গে সহকারী শিক্ষক ও নৈশপ্রহরী কাম দপ্তরীর সংকটেও ভুগছে বিদ্যালয় গুলো । প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বুড়িচংয়ে ১৪৯ টি সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছে মাত্র  ৮৮ টিতে। বাকিগুলোর মধ্যে ২০ টিতে চলতি দায়িত্বে ও ৪১টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। ফলে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই চলছে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম। অন্যদিকে, উপজেলায় সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে ৩৪টি। তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ২৯ সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ১৪৯টি স্কুলের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি রয়েছে ৬৪ জন। ৮৫ টি পদ শূন্য রয়েছে। তবে, বর্তমানে নিয়োগ স্থগিত থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তাছাড়া কোনো কোনো স্কুল ৫ থেকে ১০ বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে। রয়েছে নৈশপ্রহরী কাম দপ্তরির সংকটও।প্রাথমিক শিক্ষার মান  নিয়ে বাড়ছে উদ্বেগ। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় স্কুল পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে।
নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি পাঠদান কার্যক্রম সচল রাখাও কঠিন হয়ে পড়েছে। সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা করা বেশ কষ্টসাধ্য। এতে নিয়মিত দাপ্তরিক কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে, স্কুলগুলোয় নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষকদের কাজের সমন্বয় এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন  বলেন, আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষকের শূন্য পদগুলোও দ্রুত পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ করা এখন সময়ের দাবি। এতে প্রশাসনিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহজ হবে। তিনি আরো জানান, শিক্ষক নিয়োগ সমন্বয় করা গেলে দ্রুত শিক্ষার মান বেড়ে যাবে। তিনি জানান, অনেক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, শিক্ষক তুলনামূলক বেশি। আবার অনেক বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি, শিক্ষক কম। এখানে শিক্ষক সমন্বয় (বদলী) সহজ হলে শিক্ষার মান ও আরো ভালো ফলাফল আসবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২