এমএ কাশেম ভূঁইয়া-হোমনা ।।
কুমিল্লার হোমনার চান্দেরচরে "ফাইজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন"-এর উদ্যোগে বিনামূল্যে ৩শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
২৭নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত শোভারামপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্রী ম্যাডিকেল ক্যাম্পের আয়োজন করেন, "রামকৃষ্ণপুর ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার"।
এতে শোভারামপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মহোদয়ের বড় বোন মেঘনা উপজেলা মানবাধিকার সংস্থার চ্যায়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক ফাতেমা আক্তার খানম।
রামকৃষ্ণপুর ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলামের পরিচলনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপি'র নির্বাহী সদস্য ও মহিলাদলের সাধারণ সম্পাদক পারুল আক্তার, সিনিয়র সহ-সভাপতি পারভীন আক্তার, রামকৃষ্ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান, চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ সাগর প্রধান, যুবদল নেতা মোহাম্মদ আলী প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মানবিক চিকিৎসক খ্যাত ডাক্তার মোহাম্মদ শহিদুল্লাহ অনুষ্ঠানের উদ্বোধন করে দিনব্যাপী প্রায় ৩শতাধিক রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হোমনা উপজেলা শাখা'র সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
