রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রৌপ্য-ব্রোঞ্জ জয়ে অ্যাথলেটিক্সে ছাদখোলা বাস
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১:২১ এএম |

রৌপ্য-ব্রোঞ্জ জয়ে অ্যাথলেটিক্সে ছাদখোলা বাস

ক্রীড়াঙ্গনে বড় সাফল্যে ছাদখোলা বাসে প্রদিক্ষণের প্রচলন রয়েছে অনেক দেশে। বাংলাদেশে অনেক বড় বড় সাফল্য আসলেও অনেক দিন ছিল না এই রীতি। ২০২২ সালে কাঠমান্ডু সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন সানজিদা আক্তার ছাদ খোলা বাস নিয়ে স্ট্যাটাস দেন। চ্যাম্পিয়ন হওয়ার পর তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছাদ খোলা বাসের ব্যবস্থা করেন। এরপর থেকে ফুটবলে একাধিকবার এটা ঘটেছে। তবে অ্যাথলেটিক্সে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের পরই ছাদখোলা বাসের ব্যবস্থা হয়েছে আজই প্রথম।
ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে' ২টি রৌপ্য ও ৮টি তাম্রসহ মোট ১০টি পদক জিতে দেশে ফেরে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। ১০ পদক অর্জন করে ফেরা দলকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মোঃ সাব্বির মোস্তফা খান। এ সময় ফেডারেশনের আরো অনেকে ছিলেন।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে পদকজয়ী অ্যাথলেটদের বিশেষভাবে ব্র্যান্ডিং করা বিআরটিসির একটি ছাদখোলা বাসে করে ঢাকার জাতীয় স্টেডিয়ামস্থ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ফেডারেশনের পক্ষ থেকে পদকজয়ীদের শীঘ্রই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বিগত সময়ে পদকধারীদেরও ফেডারেশন পুরস্কৃত করেছিল তবে সেবার ছাদ খোলা বাসের ব্যবস্থা ছিল না।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২