শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতকদের আনাগোনার খবর
 বিবিরবাজারে বিএনপির প্রতিবাদ ও অবস্থান
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫১ এএম |

 বিবিরবাজারে বিএনপির প্রতিবাদ ও অবস্থাননিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ভারত অংশে আনাগোনা করছে- এমন খবরে কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকায় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে কুমিল্লা বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে সীমান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা। এ সময় সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সহ এসআরবি ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। 
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। ইতোমধ্যে আমরা শুনেছি তাদের কেউ কেউ সীমান্তের ওপারে কেউ কেউ ঘুর ঘুর করছে। তাই আমরা এর প্রতিবাদ সরূপ এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে আমরা কুমিল্লার সকল সীমান্ত এলাকায় এলাকাবাসীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। 
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপি নয় আমি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করবো তারা যেন পুরো ডিসেম্বর মাসজুড়ে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সীমান্তে নজরদারি রাখে। যেন কোন অনুপ্রবেশকারী বাংলাদেশের প্রবেশ করতে না পারে। 
এসময় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বিবিরবাজারে উপস্থিত বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা বলেন। বিএনপির নেতাকর্মীরা সীমান্ত এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়।  
বৃহস্পতিবার বিকেলে বিবির বাজারে স্থলবন্দরে বিজিবি সদস্যদের পাশাপাশি কুমিল্লা সদর সার্কেল পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার সহ অতিরিক্ত পুলিশ এবং এসআরবি সদস্যদেরও দেখা যায়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২