শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৪৬ এএম |

বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে কুমিল্লাকে ধারণ করতেন। তিনি সবার বন্ধু হতে চাইতেন এবং সত্য কথা বলার সাহস রাখতেন। ছড়াকার হিসেবে তার পরিচয় আরো দ্যুতি ছড়িয়েছে। শিক্ষকতা পেশায় থাকলেও তিনি ছিলেন একজন সমাজ সংগঠক। তাঁর প্রয়াণে কুমিল্লা শুধু একজন ব্যক্তিত্ব হারায় নি- বরং একটি নক্ষত্র হারিয়েছে। 
জহিরুল হক দুলালের নাগরিক স্মরণসভায় বক্তারা তাঁর মুক্তিযুদ্ধ, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ অবদানের কথা স্মরণ করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হলের বীরচন্দ্র পাঠাগার ও মিলনায়তনে এই সভা হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, জহিরুল হক দুলাল রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে কুমিল্লাকে ধারণ করতেন। তিনি সবার বন্ধু হতে চাইতেন এবং সত্য কথা বলার সাহস রাখতেন।
 শেষ সময়ের স্মৃতিচারণা করে মনিরুল হক চৌধুরী আক্ষেপ প্রকাশ করে বলেন, দুলালের অপারেশন আরও এক বছর আগে হলে তাঁকে এত দ্রুত হারাতে হতো না। সময়মতো সাহায্য ও সহযোগিতা না পেলে অনেক ক্ষেত্রেই তা অর্থহীন হয়ে যায়। তিনি ইউসুফ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে দুলালের নাম প্রস্তাব করার এবং একসঙ্গে বিদ্যালয়ে যাওয়ার অপূর্ণ ইচ্ছার কথাও তুলে ধরেন। পাশাপাশি দুলালের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ্যাডভোকেট গোলাম ফারুক এর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৈধুরী, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, ইতিহাসবিদ আহসানুল কবির, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, নৃত্য প্রশিক্ষক জাহিদুর রহমান মামুন, থিওসফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন রায়, জহিরুল দুলালের পুত্র তৈমুর ইকতিজা হকসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, কুমিল্লা ইউসুফ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক জহিরুল হক দুলাল কুমিল্লা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। গত ৬ নভেম্বর রাতে কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২