বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৬ এএম |

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযানকুমিল্লা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নগরীর ১০, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
১০ নম্বর ওয়ার্ডের গোমতী হাসপাতালের সামনে থেকে রাস্তার দক্ষিণ পাশ হয়ে শর্মা ম্যাটারনিটি গলি, মদিনা মসজিদ রোড, দত্ত হোস্টেল রোড, কুমিল্লা টাওয়ার থেকে লাকসাম রোডের পশ্চিম পাশ হয়ে পূবালী চত্বর, বাদুরতলা কিউ আর টাওয়ার থেকে কান্দিরপাড়, টাইপ স্কুল রোডের উভয় পাশ, ঈদগাহ মাঠের দক্ষিণ কোণ থেকে স্টেডিয়াম রোড, জেলা স্কুল রোড হয়ে কান্দিরপাড় ও টাউন হল মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
১১ নম্বর ওয়ার্ডের রানীর দীঘির পূর্বপাড়, মহিলা কলেজ রোডের উভয় পাশ, সদর হাসপাতাল রোড, মাদার কেয়ার হাসপাতাল গলি, সরকারি মহিলা কলেজ জামে মসজিদ গলি, ইউসুফ স্কুল রোডের পশ্চিম পাশ হয়ে দারোগা বাড়ি, দারোগা বাড়ি পুকুরের চারপাশ এবং দারোগা বাড়ি-মুন্সেফ বাড়ি রোড এলাকায়ও কার্যক্রম পরিচালিত হয়।
এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা বড় পুকুরপাড়, লুৎফুন্নেছা স্কুল রোড, পীর বাড়ি রোড, মজুমদার বাড়ি, কালুমিয়া পুকুরপাড় মসজিদ রোড, চর্থা চৌমুহনী, কামাল চৌধুরী সড়কের দক্ষিণ পাশ হয়ে তালতলা চৌমুহনী, দক্ষিণ চর্থা সৈয়দ বাড়ি এবং বড় পুকুরপাড় মসজিদ গলিসহ বিভিন্ন এলাকায় মশক নিধন করা হয়।
নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে পুলিশ সুপারের কার্যালয়, নগর শিশু উদ্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঈদগাহ, রেজিয়া মঞ্জিল, ঝাউতলা ও ভাটপাড়া লতিফ শাহ মাজার এলাকায়ও অভিযান চালানো হয়।
অভিযানকালে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও পানি জমে থাকলে দ্রুত অপসারণেরও অনুরোধ জানানো হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২