মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ও স্বনির্ভর শ্রমজীবি সমিতিকে সম্মাননা স্মারক প্রদান 
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩৪ এএম |

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ও স্বনির্ভর শ্রমজীবি সমিতিকে সম্মাননা স্মারক প্রদান গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচালনা, আন্ত-কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে  জেলা ও উপজেলা সমবায় বিভাগ সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৩ নভেম্বর (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক দিনব্যাপী উক্ত ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা সমবায় কর্মকর্তা মো: শরিফুল ইসলাম  ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার।  প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল।
এ সময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আবু তাহের , উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা মাহবুবা রহমান জলি, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যবৃন্দ। প্রশিক্ষণে সমবায় ধারণাও নীতিমালা, সমিতির ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব  রক্ষণ, আয় বর্ধক কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা এবং পরিচালনার সাধারণ নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন কুমিল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আবদুস সাত্তার, স্বনির্ভর শ্রমজীবি সমিতির সম্পাদক মো: মাজহারুল আনোয়ার, বনফুল সমবায় সমিতির পরিচালক মো: বাবুল মিয়া,দিদার সমবায় সমিতির মো: জাকির হোসেন, মো: হানিফ, আবদুল মমিন, জনকল্যাণ সমিতির রাকিব হোসেন,, গোমতী সমিতির মো: ইয়াছিন ভূইয়া, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লি: এর হাজেরা খাতুন, সূচনা ইয়াছমিন রিয়া,ফারজানা আক্তার, বিউটি পালার ও মহিলা সমবায় সমিতির হাসিনা আক্তার, ফারজানা রহমান, সাহিদা আক্তারসহ  আরো অনেকে।
দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম বিভাগে বিশেষ ও অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডকে উপজেলা সমবায় বিভাগ  আদর্শ সদরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় সম্মাননা স্মারকটি  স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতির সম্পাদক মো: মাজহারুল আনোয়ার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সজীব তালুকদার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: শরিফুল ইসলাম ভূইয়াসহ অন্যান্য অতিথিগণ।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২