শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মোহ, নিরহঙ্কার: এমপি মনিরুল হক চৌধুরী 
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১১.২০২৬ ২:০৬ এএম |

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মোহ, নিরহঙ্কার: এমপি মনিরুল হক চৌধুরী নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিনে কুমিল্লা ছয় আসনের বিএনপি'র পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন,  এই তারেক রহমান সেই তারেক রহমান নয়। তিনি সম্পূর্ণ ভিন্ন তারেক রহমান। এই তারেক রহমান দ্বারা নির্বাচিত হয়ে বিদেশে আশ্রয় নিয়েছিল। তিনি নির্মোহ, নিরহংকার। তার কাছে কোন অভিযোগের সুর শুনবেন না।  তিনি বলেছিলেন দেশে আসবেন, তিনি এসেছেন। নির্বাচনের সময় অনেকে বলেছেন বিএনপি ক্ষমতায় যাবে না - কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছে। কারো প্রতি একটু বিদ্রুপ করে নাই। দেশ যখন নতুন করে উন্নয়নের মিছিলে যাত্রা করেছে -তখনই ওই পুরনো ফেসিস্টরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে। মানবতার বিরুদ্ধে। বিএনপি বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। সেজন্যই তারেক রহমান বলেছেন, রাজপথে মোকাবেলা হবে। আমরা জানি কি করে রাজপথে মোকাবেলা করতে হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির কান্দিরপাড় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান  আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু,  দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির,  দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল হক ভূঁইয়া স্বপনসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কর্মীরা। 
অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২