মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

 চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬-২৭ শুরু হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিনা মমতাজ। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা কৃষকদল সভাপতি আবদুল মমিন, কৃষক জালাল উদ্দিন, মোতালেব হোসেন, মিজানুর রহমান, আতর ইসলাম, আবদুল মুনাফ, আবদুর রহমান, জাকির হোসেন প্রমুখ। 
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের থেকে ২৩ নভেম্বর শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে মোট ৮৯৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এজন্য নিজের ধান নিজে বিক্রি করতে কৃষক অ্যাপসে নিবন্ধন বা ধান বিক্রয়ের আবেদন করতে হবে। এ বছর প্রতি কেজি ৩৫ টাকা ও প্রতি মন ১৪০০ টাকা হারে প্রত্যেক কৃষক থেকে ৩ মেট্রিক ধান ক্রয় করবে সরকার।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকরা নিয়মতান্ত্রিকভাবে আবেদন করে ন্যায্যমূল্যে সরকারের কাছে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবে। এক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ ও খাদ্য বিভাগ তাদের সহযোগিতা করবে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২