বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি হঠাৎ করেই স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শরিফুল ইসলাম পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. অরূপ সিংহ, ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. সোহেল রানা (ইউনানি), ডা. জান্নাতুন নাঈম, ডা. আসাদুজ্জামান নূর, ডা. নাজমুস সাকিব ও ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাসসহ অনেকে।
সকালের এই আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন ও তাঁর সফরসঙ্গীরা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম ও উপস্থিতি তদারকি করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২