কবির হোসেন, তিতাস ।।
কুমিল্লার তিতাস উপজেলায় রুফটপ সোলার প্যানেল ও নেট মিটারিং স্থাপনসংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ মঈনুদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা।
সভায় সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয়তা, এর সম্প্রসারণ ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে রুফটপ সোলার প্যানেল ও নেট মিটারিং ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা, কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
