মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে-এমপি আবুল কালাম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

সৈয়দ মুজিবুর রহমান দুলাল ।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী যে কোনো নৈরাজ্য, সহিংসতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোনো মূল্যে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং দেশের গণতন্ত্র সুসংহত রাখতে হবে। 
সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সারাদেশে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্য, সহিংসতা এবং বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এসব কথা বলেন। 
ওইদিন বিকেল সাড়ে ৪টায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে  বিক্ষোভ মিছিল পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়।
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, একটি গোষ্ঠী বিগতদিনে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুমসহ নানাহ সন্ত্রাসীকর্মকাণ্ড সংঘটিত করেছেন। তাঁরা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলকে দমন-পীড়নে গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়েছেন। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ ওই দলটি সারাদেশে নৈরাজ্য, সহিংসতা, সন্ত্রাসীকর্মকাণ্ড এবং জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে  অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তাঁদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা প্রতিরোধে  করণীয় সম্পর্কে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল হাসেম মানু, পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ বিক্ষোভ মিছিলে আংশ নেন। 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। দেশের জনগণ তাঁদের এসব ষড়যন্ত্র বুঝে গেছে। ইতোমধ্যে তাঁদের ডাকা লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ শান্তি এবং উন্নয়ন-উৎপাদনে ও সমৃদ্ধির বিশ্বাসী। তিনি সকলকে অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২