শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারের অনুমোদন ছাড়া ব্যবহার করা যাবে না জিয়া পরিবারের নাম
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২০.১১.২০২৬ ১:৫৮ এএম |

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধানের পরিবারের ব্যক্তিবর্গের নাম ব্যবহারের রীতি প্রচলিত। সেই রীতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সংশ্লিষ্ট সব ফেডারেশন, সংস্থা ও ক্রীড়া সংগঠনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২