শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
জয়ের মঞ্চ তৈরি, শেষ দিনের অপেক্ষায় পাকিস্তান
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২০.১১.২০২৬ ১:৫৮ এএম |

 


পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন কুসাল মেন্ডিস, সোনাল দিনুশা ও মিলান রাত্নায়েকে। তাদের নৈপুণ্যে তিনশ ছাড়াল শ্রীলঙ্কার রান। কিন্তু প্রথম ইনিংসের চরম ব্যাটিং ব্যর্থতায় বড় লিড নিতে পারল না তারা। তাতে জয়ের হাতছানি নিয়ে শেষ দিনের অপেক্ষায় পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৩০৯। প্রথম ইনিংসে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যাওয়া দলটি এগিয়ে আছে কেবল ৮২ রানে।
প্রথম ইনিংসে ৩২৫ রান করে ২২৭ রানের লিড নেয় পাকিস্তান। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে একশর আগে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে মেন্ডিস, দিনুশা ও রাত্নায়েকের ফিফটিতে এগিয়ে যায় তারা।
আটটি চারে ৫৩ রান করেন লঙ্কান অধিনায়ক মেন্ডিস। ৫৪ রান করতে সাতটি চার মারেন দিনুশা। ১১টি চারে ৬০ রান করে অপরাজিত আছেন রাত্নেয়েকে। ক্রিজে তার সঙ্গী আসিথা ফার্নান্দো।
৩ উইকেটে ৭৪ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা দলীয় ৯৯ রানে হারায় ধানাঞ্জায়া ডি সিলভা। ৬ চারে ৩৭ রান করেন সাবেক অধিনায়ক। অনেকটা সময় ক্রিজে কাটিয়ে প্রথম সেশনেই কট বিহাইন্ড হয়ে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান পাসিন্দু সুরিয়াবান্দারা।
এরপর ৮১ রানের জুটি গড়েন মেন্ডিস ও দিনুশা। মেন্ডিসের বিদায়ে ভাঙে তাদের যুগলবন্দি। এরপর দিনুশা ও রাত্নায়েকে মিলে গড়েন আরেকটি পঞ্চাশোর্ধ জুটি। তাদের বন্ধনে আসে ৫৩ রান।
তিন ওভারের মধ্যে দিনুশা ও প্রাবাথ জায়াসুরিয়াকে ফিরিয়ে দেয় স্বাগতিকরা। কয়েক ওভার পর লাহিরু কুমারাকেও বিদায় করেন আব্বাস। শেষ দুই ওভার কাটিয়ে দেন রাত্নেয়েকে ও আসিথা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আমের জামাল। দুটি করে প্রাপ্তি আব্বাস ও রাজাউল্লাহর। আগের দিন একটি উইকেট নেওয়া সাকিব খান এদিন আর বোলিংই করতে পারেননি। হ্যামস্ট্রিং চোটে দিনের শুরুতেই মাঠ ছেড়ে যান এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৮
পাকিস্তান ১ম ইনিংস: ৩২৫
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৩ ওভারে ৩০৯/৯ (আগের দিন ৭৪/৩) (সুরিয়াবান্দারা ৩৮, ধানাঞ্জায়া ৩৭, মেন্ডিস ৫৩, দিনুশা ৫৪, রাত্নেয়েকে ৬০*, জায়াসুরিয়া ১, কুমারা ৫, আসিথা ২*; আব্বাস ৩৩-১৫-৫৪-২, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ২৪.৪-২-১১০-২, আমের ২৪-৫-৬৭-৩, সালমান ৮-০-৩৪-১, বাবর ১-০-৪-০, তাহা ১-০-৯-০)

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২