শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
আবাহনী-মোহামেডান মেলবন্ধন
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২০.১১.২০২৬ ১:৫৯ এএম |

আবাহনী-মোহামেডান মেলবন্ধন

বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানেই আবাহনী-মোহামেডান আলোচনা। বিশেষ করে ফুটবলের সোনালী দিনের নানা ঘটনা দুই ক্লাবের। আজ বিকেলে আবাহনী ক্লাব প্রাঙ্গণে দুই দলের সাবেক খেলোয়াড়রা এক প্রীতি ম্যাচে অংশ নেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আবাহনী ও মোহামেডান দুই ক্লাবেই খেলেছেন। তাই তিনি দুই অর্ধে দুই দলের জার্সিতে খেলেন। প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
আবাহনী-মোহামেডানের সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচকে দুই ক্লাবের খেলোয়াড়দের পুনর্মিলনীর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন ক্লাবকে অতীতে পলিটিসাইজ করা হয়েছিল। আজকের মোহামেডান-আবাহনীর প্রদর্শনী ম্যাচে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি দুই ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি, আজকের এই মিলনমেলার হাত ধরে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি ক্লাব পরিচালনা করতে চাই। আগামীর বাংলাদেশে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাব, স্পোর্টিং ক্লাব ও একাডেমিকে নিয়ে বাংলাদেশের খেলাধুলাকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে চাই।’
আজ সকাল থেকে বৃষ্টি চলছে। বৃষ্টিস্নাত দিনেই সাবেকরা ফিরেছেন সেই স্মৃতিতে, কেউ স্মরণ করেছেন শিরোপা জয়ের আনন্দ, কেউ ফিরে উত্তেজনাপূর্ণ দিনগুলোতে। মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির সদ্য প্রয়াত বর্ষীয়ান ফুটবল সংগঠক হারুনুর রশীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এইটা অনলি ফর হারুন ভাই। হারুন ভাই কী ধরনের অফিসিয়াল ছিলেন, সেটা আমরা জানি। উনি সত্যিকার অর্থে অতি ভদ্র, নম্র এবং চৌকস অফিসিয়াল ছিলেন। সেই কারণে আমরা একমত হয়ে আবাহনী মাঠে খেলতে এসেছি তার সৌজন্যে।’
আবাহনী-মোহামেডানের লড়াইয়ে মাঠের উত্তেজনা নিয়ে সাব্বির বলেন, ‘মোহামেডান-আবাহনী খেলা, এর আগে টেনশন হতো। যেই মনে করেন খেলা শুরু হলো, বলটা যখন খেলা শুরু করে দিলাম, তখন আর ওই টেনশনটা মাথায় কাজ করে না। তখন একটাই বিষয় থাকতো- জয়ের টেনশন, কীভাবে জিততে পারবো সেই টেনশন।’
আবাহনীর সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ‘অবশ্যই এই অনুভুতি অন্যরকম। কারণ আমার তো একটাই ক্লাব। আমি একটিমাত্র দলবদল করার পরে শুধুমাত্র আবাহনী লিমিটেডেই খেলি। এই দীর্ঘ জীবনে যত বছরই খেলা হয়েছে, সব ম্যাচের থেকে আপনারাও সবাই জানেন, আমরাও জানি যে টিমের পজিশনের থেকেও বেশি ইমোশন ক্যারি করতো এই ম্যাচটাতে।’
প্রায় দুই যুগ পর আবারও আবাহনী-মোহামেডানের ম্যাচে মাঠে নেমেছেন সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু। স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আসলে সর্বশেষ মনে হয় আমি আবাহনী-মোহামেডান খেলছি ২০০১ সালে। এরপরে আর খেলা হয়নি।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২