জুলফিকার নিউটন ।।
জেরিমিয়াড কথাটি আপাতদৃষ্টিতে ইংরেজি বটে কিন্তু শব্দটির উৎস সন্ধান করতে গেলে ইংল্যান্ড ছেড়ে আমাদের যেতে হবে ইজরাইলে। ও দেশের ইতিহাস অর্থাৎ ইহুদি জাতির ইতিহাসে এর সন্ধান মিলবে। শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন ইহুদি জাতির এক সুপ্রসিদ্ধ ধর্মীয় নেতার নাম থেকে। ঐ ধর্মগুরুর নাম ছিল জেরিমিয়া। খ্রিষ্ট জন্মের সাড়ে ছয়শ বছর আগে তাঁর জন্ম। তিনি যথার্থই ধার্মিক ব্যক্তি ছিলেন। প্রাচীন ইহুদি ইতিহাসে তাঁর কাহিনি বিধৃত। ধর্মীয় নেতার কর্তব্যটি তিনি অতিশয় নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। প্রত্যেকটি মানুষ যাতে সৎ পথে ধর্ম পথে চলে সে বিষয়ে তার প্রখর দৃষ্টি ছিল। লোকের আচার-ব্যবহারে সামান্যতম ত্রুটি-বিচ্যুতি তিনি সইতে পারতেন না একটুতেই ধৈর্যচ্যুত ঘটত। চে্যাঁচামেচি হা-হুতাশ তারপরে মরা কান্না জুড়ে দিতেন গেল গেল সব গেল সমাজ উচ্ছন্নে গেল দুনিয়া রসাতলে। ধর্মগুরু হিসেবে জেরিমিয়া নিজেকে সমাজের অভিভাবক বলে মনে করতেন। কিন্তু অভিভাবক সুলভ কথা বা সহিষ্ণুতা তাঁর মধ্যে ছিল না। ক্ষমা তিতিক্ষা ধর্মের মস্ত বড় অঙ্গ। যিশুকে জিজ্ঞেস করা হয়েছিল, মতিভ্রান্ত ভাইকে কতবার ক্ষমা করবে ংবাবহ ঃরসবং? যিশুকে হেসে বলেছিলেন ংবাবহঃু ঃরসবং ংবাবহ অর্থাৎ অসংখ্যবার যতবার ভুল করবে ততবারই ক্ষমা করতে হবে। কোনো ব্যাপারেই আতিশয্য বাঞ্ছনীয় নয়। অতিরিক্ত করতে গেলে হাস্যসম্পদ হতে হয়। জেরিমিয়ার বেলায় তাই হয়েছে। তাঁর জীবৎকালেই তিনি পরিহাসের পাত্র হয়েছিলেন। এমন কথা অবশ্যই বলছি না। কিছু সংখ্যক লোক অতিষ্ঠ বোধ করলেও অনুমান করা যেতে পারে ঐ সরলচিত্ত ধর্মভীরু নিষ্ঠাবান মানুষটির অস্থিরতা ব্যাকুলতা দেখে লোকে থমকে গিয়েছে, শঙ্কিত বোধ করছে এবং সাধ্যমতো নিজেকে সংযত করছে কিন্তু সে যুগ আর এ যুগ এক নয়। এক কালে লোকে যা দেখে ভয় পেয়েছে সমীহ করেছে আজ তাই দেখে লোকে হাসি মশকরা করে। রবীন্দ্রনাথ বলেছেন, “সময় যেনো ক্রমেই ইতর হইয়া আসিতেছে। খুব খাঁটি কথা। তবে সময় তো ইতর হয় না, মানুষই ইতর হয়। মানুষের অপকর্মের ফলেই কালের মুখে চুনকালি পড়ে।
যাক এবারে আবার জেরিমিয়া প্রসঙ্গে ফিরে আসা যাক। জেরিমিয়ার কাহিনি বাইবেল মারফত ইজরাইল থেকে গ্রিস থেকে ইটালি হয়ে এসেছে পশ্চিম ইউরোপে। বলা বাহুল্য ঐ পথ অতিক্রম করতে লেগে গিয়েছে বেশ কয়েক শতাব্দী। কিন্তু পূর্ব দেশীয় ঋষি পশ্চিমে এসে জাত হারালেন। ভিন্ন দেশে ভিন্ন কালে ভিন্ন রুচি। এক রীতি এক রুচি সর্বকালে সর্বত্র চলে না। সে কারণে পূর্বাঞ্চলে একদিন যিনি ছিলেন উপাস্য ব্যক্তি পশ্চিমাঞ্চলে এসে তিনি হলেন উপহাস্য। অপরকে নিয়ে হাস্যপরিহাস করতে ইংরেজ খুব ওস্তাদ। এই ইহুদি চরিত্র নিয়েই সাইলক চরিত্রের সৃষ্টি। জেরিমিয়া নামে ইংরেজি সাহিত্যে কোনো চরিত্র সৃষ্টি হয়নি কিন্তু জেরিমিয়ার স্বভাবটি নিয়ে ইংরেজি ভাষায় একটি শব্দ যোজনা হয়েছে জেরিমিয়াড। কথাটির অর্থ জেরিমিয়ার ন্যায় একটুতেই বেসামাল হয়ে গেল গেল রব তোলা সর্বনাশ হলো দেব ধর্ম আর রইল না, দেশ রাজ্য ভেসে গেলো ইত্যাদি ধ্বনি তুলে হাহাকার হাহাকার ভাব। কোনো ব্যাপারেই অত্যধিক ও ব্যাকুলতা বিহুহ্বতা প্রকাশ ইংরেজের স্বভাববিরুদ্ধ। তাদের পক্ষে ভাবা স্বাভাবিক যে ধর্মগুরু জেরিমিয়া সাধু সজ্জন ব্যক্তি হয়ে কি হবে তাঁর কাণ্ডজ্ঞানের কিঞ্চিৎ অভাব ছিল। কতটুকু সাজে কতটুকু সাজে না, সে বোধটি তাঁর ছিল না অর্থাৎ পরিমিতিবোধের অভাব ছিল। আর রসবোধ তো কিছু মাত্র ছিল না। যাঁর রসজ্ঞান নেই তাঁর ধর্মজ্ঞান লোকের মনে সাড়া জাগায় না।
ইংরেজের সব চাইতে বড় গুণ তা সেন্স অভ হিউমার। সে হাসতে জানে তা বলে যা হেসে উড়িয়ে দেওয়া যায় তাই নিয়ে কেঁদে ভাসিয়ে দেওয়া কেন? এসব কারণেই জেরিমিয়া চরিত্রটি ইংরেজের খুব মনে ধরেনি। তাকে নিয়ে সে ঠাট্টা- তামাশা করেছে। শেষ পর্যন্ত ঐ ঠাট্টাটাকে পাকা করে ধরে রাখার জন্য ঐ জেরিমিয়াড শব্দটি সৃষ্টিও করেছে। মুখের বাক্যে লেখার ভাষায় অত্যধিক ভাবাবেগ ঘৃণা বিদ্বেষ ক্রোধ হতাশা প্রকাশকে যে হাস্যকর মনে করেছে এবং ব্যঙ্গচ্ছলে তাকে জেরিমিয়াড আখ্যা দিয়েছে।
বাঙালির শত দোষ থাকতে পারে কিন্তু তারও মস্ত বড় একটি গুণ ছিল সেটি তার রসবোধ। তার সেন্স অভ হিউমার। ঐ গুণেই তাকে আলাদা করে চেনা যেত। সত্তরের দশক অবধিও সে তার ঐ বৈশিষ্ট্যটিকে বজায় রেখেছে অযথা চে্যাঁচামেচি করে নিজেকে হাস্যকর করতে তার বাধত। ইদানীং অতিশয় দুঃখের সঙ্গে লক্ষ করেছি যে বাঙালি তার স্বভাবসুলভ রসবোধ সেই সঙ্গে রুচিবোধ এবং সংগতিবোধ হারিয়ে ফেলেছে। বাক্যে ব্যবহার যে সহজাত শোভনতা ছিল তার অভাব ঘটছে। কারণে অকারণে চ্যোঁচাচ্ছে হাত-পা ছুড়ছে। ছোট-বড় যাই ঘটুক। প্রতিবাদ গগনভেদী অন্মমুহূর্তে প্রতিকার দাবি। এটা সভ্য সমাজের লক্ষণ নয়। সভ্যতার মূর্তি শান্ত সংযত স্বভাব সহনশীল। সভ্যতার উন্মেষ এবং সমাজের বিকাশ কীভাবে দেখা উচিত। একদা পৃথিবীর নানা অঞ্চলে যেসব সভ্যতা গড়ে উঠেছিল তা গড়ে তুলেছিলেন ভাবুক মানুষেরা তারা কবি-দার্শনিক। তারা শুধু জ্ঞান দান করেননি, আনন্দ দিয়েছেন। শুকনো নীতিকথা না আওড়িয়ে গল্পচ্ছলে মানুষকে আচার-আচরণ শিখিয়েছেন। তাই নিয়েই সভ্যতার বুনিয়াদ তৈরি হয়েছে। ভব্যতা আগে সভ্যতা পরে। ভব্যতার প্রধান লক্ষণ মার্জিত রুচি ব্যবহার উৎসবে-ভাষণে সংযত আচরণ। ভিতটা ঠিকভাবে তৈরি হয়েছিল বলেই ঐসব সভ্যতা বহুকাল টিকে থাকতে পেরেছে। পুরানো সমাজ ভেঙে দিয়ে ইদানীং কপালে দেশে নতুন সমাজ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ সমাজ কবি- দার্শনিকের হাতে গড়া নয়, রাজনীতিকের হাতে গড়া। এ কথাটি ভেবে দেখতে হবে। দার্শনিক ও রাজনৈতিক এক ধাতের এবং এক জাতের মানুষ নন এক পথের পথিকও নন। দর্শন ও রাজনীতি দুই জীবন মানুষের জীবন। মানুষের সুখ-দুঃখ মানুষের সমাজ সভ্যতার বিকাশ নিয়েই তাদের ভাবনাচিন্তা। তবে দুই-এর যথেষ্ট তফাত। দর্শন বেশিরভাগ সময় ভাবনাচিন্তায় মগ্ন রাজনীতি কর্মযোগে বিশ্বাসী। সে কাজে-কর্মে ব্যস্ত। কাজে-কর্মে ঝামেলা থাকবেই সেজন্যে রাজনীতি শুধু ব্যস্ত নয় ব্যতিব্যস্ত। ফলে তার মেজাজ রুক্ষ। সে সকলের ওপরে রষ্ট। কারণ যা কিছু দেখছে সবই তার চোখে দোষদুষ্ট। রাজনীতি লোককে কাজে লাগায় দর্শন লোককে ভাবতে শেখায়।
আমাদের দেশ সব ব্যাপারেই বাড়াবাড়ি। এখানে যত রাজনীতি, যত রাজনীতিবিদ এমন আর কোথাও নেই। আবার রাজনীতির মেজাজ এখানে যতখানি তিরিক্কিক্ষ ব্যবহার, যতখানি উৎকট-উদ্ভট এমন অন্যত্র দেখা যাবে না। আমাদের দেশে যখন শেখানো হয়েছিল যে স্বাধীনতায় আমাদের জন্মগত অধিকার তখনই আমরা এ কথাও শিখে নিয়েছি যে রাজনীতিও আমাদের জন্মগত অধিকার। আমাদের সকলেরই এই ধারণা যে আর কিছু বুঝি না বুঝি, পারি বা না পারি, রাজনীতিটা অন্তত করতে পারব, ওটার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। ফলে রাজনৈতিক যশঃপ্রার্থী এবং মন্ত্রী পদপ্রার্থীর মতো ভিড় আর কোনো দেশে দেখা যায় না। আবার মন্ত্রীপদ লাভ করে যত লোক এ দেশে অপদস্থ হয়েছে এমন অন্যত্র দেখা যায় না। রাজনীতি জিনিসটা বুনো ঘোড়ার মতো, তাকে সামলানো মোটেই সহজ নয়। বাগে আনতে না পারলে জন গিলপিন– এর মতো আরোহী যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে না, ঘোড়া যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে। আমাদের রাজনীতির এক মস্ত বড় সমস্যা হলো দলত্যাগ। এই যারা ক্রমাগত এক দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন এরা বাস্তবিকপক্ষে পলিটিকেল জন গিলপিন। এদের কোনো সুচিন্তিত রাজনৈতিক মতবাদ নেই সুযোগ সন্ধানে এবং ভাগ্যান্বেষণে রাজনীতি যেখানে নিয়ে হাজির করবে তারা সেখানে গিয়ে হাজির হবেন। একদিকে এক খুব উঁচু দরের আদর্শও বলা যেতে পারে। ত্যাগের দ্বারাই ভোগ করবে এই শাস্ত্রবাক্য মাথায় নিয়ে সুবিধাভোগের বিন্দুমাত্র আশ্বাস পেলে দলত্যাগের আর দ্বিধা করেন না।
আজকের রাজনীতি আমাদের স্বভাব বদলে দিচ্ছে। সমস্ত দেশ জুড়ে একটা প্রচণ্ড চে্যাঁচামেচি হইহুল্লা চলছে। একদা বাঙালি ছিল মৃদু ভাষী জাতি। পদকর্তারা মৃদু কণ্ঠে মৃদু ভাষায় অনেক গভীর কথা বলেছেন। বাঙালি এ স্বভাবটা খানিকটা পেয়েছিল। যেটুকু বলতে রসিয়ে বলত চে্যাঁচিয়ে নয়। আজকাল মাঠে ময়দানে যেসব বক্তৃতা শোনা যায় অধিকাংশ ক্ষেত্রেই তার বক্তব্য অতি দুর্বল এবং সে কারণেই বক্তার উক্তিকে অত্যন্ত জোর গলায় ব্যক্ত করতে হয়। গলায় না কুলালে মাইকের সাহায্য নিতে হয়।
এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজকের বাংলা ও ইংরেজি উভয় ভাষায়। শুধু মুখের কথা নয়, লেখার বেলায়ও। কেউ আর নিচু গলায় বক্তব্য পেশ করেন না। বাংলা ইংরেজি সংবাদপত্র খুলুন প্রতিটি হেডলাইন মনে হবে একেকটি বিকট চিৎকার কানে তালা লাগানোর মতো। যেকোনো ব্যাপারকে এমন ভয়াবহ করে দেখানোর চেষ্টা যে মনে হয় পাঠকের পিলে চমকে দেওয়াই প্রধান উদ্দেশ্য। দৈনিক পত্রিকার পরিচালকবর্গ এবং সম্পাদগণ সকলেই উচ্চশিক্ষিত। তাদের বোঝা উচিত যে সংবাদপত্রটা একটা রহস্যের রোমাঞ্চ সিরিজ নয়। দেশে ভালোমন্দ যা কিছু ঘটছে সমস্তই পাঠক সমাজের কাছে উপস্থিত করতে হবে। সংবাদপত্রের পাঠকরাও সকলেই শিক্ষিত কাজেই তাদের কাছে অযথা অতিরঞ্জিত করে কিছুই বলার প্রয়োজন নেই। সংবাদপত্র দেশের ও বিদেশের দৈনন্দিন চিত্রটি আমাদের চোখের সম্মুখে তুলে ধরবে। বিদেশ ছেড়ে দেশের কথাই বলছি। সংবাদপত্রের চোখ দিয়ে দেখলে মনে হবে দেশের কোথাও ভালো কিছু হচ্ছে না, দেশ দ্রুত সর্বনাশের পথে এগোচ্ছে। প্রতিটি সংবাদপত্র একটি দুঃসংবাদপত্র। এই যে নেতৃবর্গের মুখে সংবাদপত্রের পাতায় অবিরাম ধিক্কারবাণী উচ্চারিত হচ্ছে। এ সবই জেরিমিয়াদের আর্তধ্বনি অর্থাৎ কি না জেরিমিয়াড। এতে দেশের লাভ কিছুই হচ্ছে না, ক্ষতিই হচ্ছে। ক্রমাগত নিন্দা শুনে শুনে দেশের লোক আত্মবিশ্বাস এবং মনোবল হারিয়ে ফেলেছে। এর ফলে নেতৃবৃন্দ লাভবান হচ্ছেন এমনও নয়। অনবরত হতাশাজনক কথা শুনে দেশবাসী নেতাদের ওপরে আস্থা হারাচ্ছে এমনকি শ্রদ্ধাও। অপরদিকে সংবাদপত্রসমূহ তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কেননা, পাঠকবর্গ অনেক সময়েই দেখেছেন যে সংবাদপত্রে যা প্রকাশিত হয় তার অনেক কথাই সত্য নয়। বুদ্ধিমান পাঠক স্বভাবতই ভাবেন দলনেতাই হউন আর সংবাদপত্রের মালিকই হউন এরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন এমন নয় বরং সন্দেহ হতে পারে যে কোথাও এদের স্বার্থে ঘা লেগেছে।
শুধু বাংলা পত্র-পত্রিকার কথা নয়, আমাদের ইংরেজি পত্র-পত্রিকা সম্পর্কেও ঐ একই কথা। ভাষাকে যদি একটা হাতিয়ার হিসেবে দেখা হয় তাহলেও মনে রাখতে হবে যে যেখানে যেমন প্রয়োজন সেখানে সেভাবেই ব্যবহার করতে হবে। ভাষা হলো শব্দভোগী বান। শব্দকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে অনায়াসে মর্মভেদ করতে পারে- পালোয়ানির প্রয়োজনই হয় না। ভাষা যে ক্রমেই উগ্র হয়ে উঠেছে সেটা প্রকৃতপক্ষে দুর্বলতার লক্ষণ।
