বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিলিঃ নির্বাচন বাতিল 
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৮ এএম |

ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিলিঃ নির্বাচন বাতিল ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন বাতিল করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় কার্যালয় এক জরুরি নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ১৮ নভেম্বর বুধবার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ আসন্ন নির্বাচন একপাক্ষিক, প্রস্তুতকৃত ভোটার তালিকাটি ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক ইত্যাদি কারনে এ নির্বাচন বাতিল করা হয়েছে। নোটিশে বলা হয়েছে  ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর আসন্ন নির্বাচন একপাক্ষিক, প্রস্তুতকৃত ভোটার তালিসাটি ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক।উক্ত নোটিশে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর নির্বাচন অনুষ্ঠানের সুযোগ দিলে যে কোন মুহূর্তে সাধারণ সমবায়ীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে এবং ব্রাহ্মবপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার সম্ভবনা বিদ্যমান।এছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে মর্মে স্থানীয়, প্রকাশ্য ও গোপনীয় তদন্তে প্রতীয়মান হয়। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার সম্ভবনা থাকায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠান করার অনুকুল পরিবেশ নেই। ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর আসন্ন ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, একপাক্ষিক ও বৈষম্যমূলক নির্বাচন ও ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতির মারাত্নক অবনতি ঘটার সম্ভবনা থাকায় নির্বাচন কমিটির পক্ষে নির্বাচনী কার্যক্রম, ভোট গ্রহণ ও নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় বলে জানানো হয়৷ জেলা সমবায় পরিদর্শক কুমিল্লা মোঃ জাকির হোসেন, সদস্য নির্বাচন কমিটি,সহকারি পল্লী উন্নয়ন অফিসার (অঃতিঃ) মোঃ জামাল উদ্দিন, সদস্য নির্বাচন পরিচালনা কমিটি,ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম ও সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত এক নোটিশে ১৭ নভেম্বর এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২