বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের কামব্যাকের পর বৃষ্টির পেটে দুই সেশন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৩ এএম |

বাংলাদেশের কামব্যাকের পর বৃষ্টির পেটে দুই সেশন
তৃতীয় দিনের লাঞ্চের পর জোহানেসবার্গে শুরু হয় শিলাবৃষ্টি। লম্বা সময় ধরে অপেক্ষা করেও আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পুরো দ্বিতীয় সেশন অপেক্ষা করার পর সরাসরি চা বিরতি দেওয়া হয়। এরপরও বৃষ্টি থামেনি। ফলে তৃতীয় সেশনের শুরুতে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।
তৃতীয় দিন শেষে ৮৯ ওভার খেলে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান। তারা এখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৩ উইকেট।
তৃতীয় দিনের সকালে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সকালের আবহাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পান পেসাররা। তবে সেটা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।
তবে ঘণ্টা দেড়েক পর বাভুমার পায়ের পেশিতে টান পড়ে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও, দেখে মনে হয়েছে তার চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষের দিকে আবারো ব্যাটিংয়ে আসতে পারেন তিনি।
বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।
তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতে ১৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। আর তখনই শুরু হয় বৃষ্টি। তাতেই ভেসে গেছে দিনের শেষ দুই সেশন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২