বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৩ এএম |

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল

ব্রাজিলের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের মধ্যে তিন গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। ব্রুনো গিমারায়েসের পাস থেকে নবম মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর এন্দ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন এন্দ্রিক। তাতে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর এস্তেভাও, রায়ান ও সিঙ্গাপুরের একটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে বড় জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল ব্রাজিল।
এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে দলের দুই গোলই করেছিলেন ভিনিসিয়ুস। এবার সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে বছরের শেষ ম্যাচে দলকে বড় জয় এনে দিলেন তিনি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২