সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
আবদুস সামাদ ফাউন্ডেশনের ভূটুয়া শ্রীপুর মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক ।।
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৫:৩৪ পিএম |

আবদুস সামাদ ফাউন্ডেশনের ভূটুয়া শ্রীপুর মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ  কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১৫ নভেম্বর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী সরঞ্জাম বিতরণ করা হয়। আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এডভোকেট মাহাবুবুল হক, বিশেষ অতিথি ছিলেন ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হযরতমাওলানা মাহাবুবুল হক মোল্লা।  ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সানাউল্লাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিলমাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মো. গিয়াস উদ্দিন মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক ডা. শামীম আহাম্মদ, আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী মুহিবুর রহমান।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায় । তোমরাও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামীদিনে থাকবে।এডভোকেট মাহাবুবুল হক বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ভারপ্রাপ্ত সুপার হযরত মাওলানা মাহাবুবুল হক মোল্লা বলেন,আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তাকে একযোগে কাজ করতে হবে। 
আবদুসসামাদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তিনি আগামী সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের উপহার প্রদানের ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হেসেন, মো. রুহুল আমিন, মো. ইকবাল হোসেন, সারজিন জাহান নিশাত, মো. রকিবুল ইসলাম, মো. মমতাজ উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন মজুমদার,পলি আক্তার,আবদুস সামাদ ফাইন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, জিহাদুল ইসলাম, মো: রিফাত আহম্মেদ।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, গণিতের সূত্রের ক্যালেন্ডার শিক্ষকদের জন্য ডাইয়রী ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে প্লাষ্টিকের স্কুল ফাইল বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২