বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
বাইশগাঁও ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান বিএনপি নেতা মজিবুর রহমান লিটন
মনোহরগঞ্জ প্রতিনিধি ।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম |

বাইশগাঁও ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান বিএনপি নেতা মজিবুর রহমান লিটন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নকে আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা মজিবুর রহমান লিটন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। একইসাথে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। মজিবুর রহমান লিটনের বাড়ি বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তাঁর পিতার নাম মোস্তফা কামাল। ছাত্রদল ও যুবদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের পক্ষে নির্বাচনী কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান তিনি।

মজিবুর রহমান লিটন বলেন, তিনি একটি সাম্য, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাইশগাঁও ইউনিয়ন গড়তে চান। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষাসহ নানা প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান। দল তাঁকে মনোনয়ন দিলে এবং ইউনিয়নবাসী সমর্থন করলে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার মাধ্যমে নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করতে চান। মজিবুর রহমান লিটন বিএনপির স্থানীয় নেতাকর্মী, সংসদ সদস্য আবুল কালাম এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।তাঁর প্রত্যাশা, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাইশগাঁও ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২