প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম |
কুমি

ল্লার মনোহরগঞ্জে উইন স্টার ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামের মধ্যপাড়ায় সাতেশ্বর বাজারসংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে সাতেশ্বর একাদশ ও ফেনুয়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ফেনুয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতেশ্বর একাদশ।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রেফায়েত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন খিলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইউনুস মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাপের রহমান, সাধারণ সম্পাদক হারুন ফরাজী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু এবং বিএনপি নেতা আব্দুল কাদের ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। উইন স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট বাস্তবায়নে ভূমিকা রাখেন বেলাল হোসেন, শাহাদাত হোসেন, শাহাদাত খান ও আবুল বাশারসহ স্থানীয় যুবকরা। তাঁদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।