সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:৩০ এএম |

চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদেরচৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী, জামায়াত কর্মী ও বাইক রাইডার কাজী ইউসুফকে হত্যার ২০ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামী। দীর্ঘদিনেও আসামী মোঃ আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিম গং গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমনসহ স্বজন এবং এলাকাবাসী। অনেকের অভিযোগ, চিহ্নিত কয়েকজন রাজনৈতিক নেতা বিষয়টি ধামাচাপার চেষ্টা করা ও প্রশাসন নিস্ক্রিয় ভূমিকা পালন করায় আসামীরা গ্রেফতার হচ্ছে না। 
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী এবং পূর্বে প্রবাসে ছিলেন। প্রবাস থেকে দেশে আসার পর থেকে বাইক রাইডিং করার পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ এবং কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠের দেখাশুনার দায়িত্ব পালন করতেন। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসিজদের পাশে অবস্থানকালে বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালু বোঝাইকৃত মিনি ট্রাক বেপরোয়াভাবে চালানোর কারণে বালু বাতাসে উড়ে মসজিদে ময়লা হচ্ছে দেখে তাদেরকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলে। এনিয়ে ইলিয়াছ ও ইব্রাহিমের সাথে কাজী ইউসুফের বাক বিতন্ডা হয়। একপর্যায়ে তারা কাজী ইউসুফকে আমজাদের গেলে মোটর সাইকেল রেখে প্যাকেট করে ভারত সীমানায় ফেলে দিবে বলে হুমকি দেয়। বিষয়টি কাজী ইউসুফ তাঁর পরিচিত কয়েকজনের সাথে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শেয়ার করে। এরই ধারাবাহিকতায় পরদিন ২৬ অক্টোবর সকাল সাড়ে আটটায় কাজী ইউসুফ মাংস ক্রয় করার জন্য মোটর সাইকেলযোগে কাজী শিপনসহ আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচা মালামাল ক্রয়ের জন্য ফেনীর উদ্দেশ্যে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস ক্রয় করাকালে পাশ^বর্তী দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম পূর্বের বিষয়কে কেন্দ্র করিয়া পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৮-১০ জন তাঁর উপর অতর্কিত হামলা চালায়। আমজাদের বাজারস্থ ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যার উদ্দেশ্যে কাজী ইউসুফকে টানাটানি করে রাস্তার উপর ফেলে উপর্যপুরি কিল, ঘুষি, লাথি মেরে বুকে, পিঠে, বাম চোখের কোনে, পেটের ডান পাশে, মুখের ডান মৃত্যু যন্ত্রনায় ছটপট শুরু করে। তারপরও মোঃ আজাদ গং নিষ্ঠুরভাবে কাজী ইউসুফকে মারপিট অব্যাহত রাখে। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচানোর জন্য আত্মচিৎকার করলেআশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 
কাজী ইউসুফের স্ত্রীর দাবি, বিভিন্ন লোকের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় কাজী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে দ্রুত চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কাজী ইউসুফকে এ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরে কাজী ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে মরদেহ সামনে রেখেই আমজাদের বাজারে ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। ওইদিন বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়। 
নামাজে জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসামীদের গ্রেফতারের আশ^াস দেন। কিন্তু দীর্ঘ ২০ দিনেও কোন আসামীকে গ্রেফতার না করায় ভবিষ্যতে বিচার নিয়েও শঙ্কা রয়েছে বলে দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। 
নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন বলেন, বাবাকে হত্যার ২০ দিন পার হলেও এখনো আসামীরা গ্রেফতার হয়নি। আমি বাবাকে হত্যাকারীদের গ্রেফতার ও সঠিক বিচারের জন্য স্থানীয় এমপি ডাঃ তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানাচ্ছি। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২