ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবাবাদ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশ নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
