নিজস্ব প্রতিনিধি-হোমনা ।।
কুমিল্লার তিতাসের ১নং সাতানী ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান (বারকাউনিয়া বাজার ও চরকুমারিয়া কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়) সংলগ্নে নির্মাণের দাবি করেছেন ইউনিয়নবাসী।
রোববার (১৫নভেম্বর) বেলা ১১টার দিকে উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদ ও গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কে মানববন্ধন করে এ দাবী করেন।
এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সুদৃষ্টি কামনা করে, সাতানী ইউনিয়নের ২২টি গ্রামের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবনটি নির্মানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ফজলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সামসুল হক, মোঃ শফিকুর রহমান শফিক মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার মোসম্মৎ খুকি আক্তার, ডাক্তার মোঃ ইসমাইল হোসেন, মোঃ মফিজুল ইসলাম বশিদ, মোঃ রবিউল ইসলাম টুলু, মোঃ মাইনুদ্দীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলম খান, মোঃ আব্দুল হক মিয়া মেম্বার, মোঃ অসেক মিয়া, মোঃ বশির আহমেদ, মোঃ আব্দুল হাকিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১নং সাতানী ইউনিয়নের ৯০% জনগণের দীর্ঘদিনের দাবি ও সুবিধার কথা বিবেচনা করলে "পরিষদ কমপ্লেক্সটি" ইউনিয়নের ভৌগোলিকভাবে মধ্যবর্তী স্থান হয় "বারকাউনিয়া বাজার ও কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ে"র মাঝামাঝি ঈদগাহের পাশে। ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা ও সেবার কথা বিবেচনায় রেখে সেখানে দীর্ঘ ২৫ পুর্বে সরকারীভাবে জায়গাও অধিগ্রহণ করা আছে।
তবে সম্প্রতি গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ইউনিয়নের এক কোণে নতুন ভবনটি নির্মানের গুঞ্জন হলে; ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের সাধারণ মানুষ এ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।
তারা বলেন, জনগণের নাগরিক সুবিধা সহজে যাতায়াতের মাধ্যমে গ্রহণ করতে নির্দিষ্ট ও সুবিধাজনক স্থানে ভবনটি নির্মিত না হলে ইউনিয়নবাসীর দীর্ঘমেয়াদী ভোগান্তি পোহাতে হবে।
মানববন্ধন শেষে সাতানী ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ সমাজ, ছাত্র জনতা ও সুশিল সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং উপজেলা প্রশাসনের নিকট তাদের দাবির বিষয়ে স্মারক লিপি জমা দেন।
