সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরির দিনে অমিত-শিবলিরও সেঞ্চুরি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:২৩ এএম |

মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরির দিনে অমিত-শিবলিরও সেঞ্চুরি

সিলেটে জাতীয় দলের দায়িত্ব শেষে ঘরোয়া ক্রিকেটে ফির সেঞ্চুরির দেখা পেলেন অমিত হাসান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে আজ রোববার অমিতের পাশাপাশি শতক পেয়েছেন ঢাকা বিভাগের আশিকুর রহমান শিবলি। আর ডাবল সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২ চার ও ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ময়মনসিংহের ক্রিকেটার মোসাদ্দেক। আর বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার আবু জায়েদ রাহী, তিনি নিয়েছেন ৫ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের তিনটির বেশি ডাবল সেঞ্চুরি নেই। রাজশাহীর ওপেনার হাবিবুর রহমান সোহান ৯৩ ও নাঈম আহমেদ ৫৬ রান করেন। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তিনে নেমে ১৯০ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন শিবলি। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম ও চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি।
এদিকে প্রথমবারের মতো এনসিএল শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে চট্টগ্রামের; চ্যাম্পিয়ন হতে হলে ইনিংস ব্যবধানে অথবা ১০ উইকেটে জিততে হতো তাদের। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন অমিত হাসান, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩তম সেঞ্চুরি। সঙ্গে ওপেনার মুবিন আহমেদের ৭৫ রানে ভর করে বরিশালের ২২৮ রান টপকে লিড নিয়েছে সিলেট।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২