সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:২৩ এএম |

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

ওয়ানডে ক্রিকেটে ২১০ রানের টার্গেটটা কমই বটে! কিন্তু এই অল্প পুঁজি নিয়েই নিউজিল্যান্ডকে রুখে দিল ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২২ রানের রোমাঞ্চিত জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান করে ভারত। জবাবে ১৮৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড সহজ জয়ই পাবে, এমনটিই ভেবেছিলেন সবাই। কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে কিউইরা। পরে জয়ের কাছাকাছি গেলেও ম্যাচ জেতা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেন ড্যান ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এছাড়া ২২ রান আসে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পার করতে পারেননি। 
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অর্শদিপ। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। 
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৭ রানে ওপেনার রোহিত শর্মা ও ৫ রানে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি আউট হন। আর ১৮ রানে থামেন ঋতুরাজ গায়কোড।
চতুর্থ উইকেটে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। কিন্তু ২২ রানে শ্রেয়াস আউট হলে ভাঙে ৫২ রানের জুটি। এদিকে ব্যক্তিগত ৪৬ রানে থামেন অক্ষরের ইনিংস।
পরে ৪৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ইশান কিশান। ২২ রান আসে নমন ধীরের ব্যাট থেকে। এছাড়া আকিব নবি ৫, ইয়াশ ঠাকুর ০, মোহাম্মদ সিরাজ ১৪ ও অর্শদিপ সিং ১৪ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। আর দুটি উইকেট নেন ম্যাথিউ ফিশার।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২