সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাসযোগ্য নগরী গড়তে নাগরিক সংলাপে এমপি মনির চৌধুরী
ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য ভালো মেয়র খুঁজে দেন
জাকারিয়া হোসাইন ভূঁইয়া ।।
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:১১ এএম |

ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য ভালো মেয়র খুঁজে দেনকুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ কুমিল্লা গড়তে ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য একজন ভালো মেয়র খুঁজে দেন; যে আমাকে সঙ্গ দিতে পারবে। 
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষেনিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ার প্রত্যয়ে নগরীতে নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় কুমিল্লায় মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের ৩০ কোটি টাকা কোথায় গেলো- সেই প্রশ্ন রেখে কুমিল্লাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাপ যে বাপকে ছাড়ে না- তা দেখাই দেন।
'অ্যালায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)' এবং 'আমাদের কুমিল্লা আমাদের দায়িত্ব' সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগের ব্যানারে এই সংলাপের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ড্রেন করলাম এটা দিয়ে পানি যায় না, কে এটার বিচার করবে! সুতরাং আপনারা যদি সতর্ক না হন শুধু প্রকল্প এলে বা সরকারি সিদ্ধান্ত হলেই কাজ হয়ে যাবে না। এ সময় সাধারণ নাগরিকদের আরও সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কিছু প্রাণী আছে শুধুই ধান্দাবাজ, নিজেরটা ছাড়া কিছু বোঝে না। আসেন আমাদের নিজের কাজের লোককে চিনি। এখন কুমিল্লার জন্য ফরজ একটি কাজ, সবাই মিলে একটি ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একটি ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব। আমি বলি না উড়ে ভোট দেন, যদি একটি ভালো মেয়র দিতে পারেন তাহলে কুমিল্লা বাঁচবে আর তা না হলে ধ্বংসের থেকে রক্ষা নাই।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনেরাকর্মী ও সচেতন নগরবাসীরা উপস্থিত থেকে কুমিল্লার বিভিন্ন নাগরিক সমস্যা ও সমাধানের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২