সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৯ এএম |

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতারইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে উপজেলার শশীদল ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোছাঃ ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি ওরফে কোকিলা (২৮), স্বামী মোমোঃ আকরাম হোসেন, সাং-বিনাউটি (লেবু বাড়ী, পশ্চিম পাড়া), কসবা, ব্রাহ্মণবাড়িয়া এবং মোছাঃ জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪), স্বামী মোঃ নাহিম, সাং-ফরাজী কান্দা (বালুর মাঠ), কলাগাছিয়া, বন্দর, নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের দেউষ সাকিনস্থ দাওয়াতুল হক তা’লীমুল কুরআন মাদরাসার সংলগ্ন পূর্ব পাশে জনৈক মনির সরকারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ (দশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ উক্ত দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
১নং আসামি ফাতেমা আক্তার ওরফে কোকিলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২