রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
শাসনগাছায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনে কুসিক প্রশাসক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৯ এএম |

শাসনগাছায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনে কুসিক প্রশাসকনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
শনিবার (১৪ নভেম্বর) নগরীর শাসনগাছা মহাজনবাড়ির সংলগ্ন খাল ও আশপাশের এলাকায় পরিচালিত এ অভিযান সরেজমিনে পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এসময় কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনোয়ারুল হক-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরীকে পরিচ্ছন্ন, মশকমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তুলতে সিটি করপোরেশনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২