সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে
কুসিক প্রশাসক টিপুর উদ্যোগেকুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা তিন বর্ষিয়ান আলেমকে সংবর্ধনা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৭ এএম |

 কুসিক প্রশাসক টিপুর উদ্যোগেকুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা তিন বর্ষিয়ান আলেমকে সংবর্ধনানিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় বিশেষ দোয়া মাহফিল এবং হামদ্-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও প্রতিযোগিতায় কুমিল্লা নগরী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কুমিল্লা টাউন হলের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ।
অনুষ্ঠানে কুমিল্লার তিনজন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মরহুম আল্লামা নুরুল হক (মরণোত্তর), কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ঐতিহাসিক ৭ নভেম্বর পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তার সেই আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এদশ এগিয়ে চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২