শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ইলেকট্রনিক হুইল চেয়ার ও দুস্থ নারীদের মশারী বিতরণ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪৩ এএম |

কুমিল্লায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ইলেকট্রনিক হুইল চেয়ার ও দুস্থ নারীদের মশারী বিতরণকুমিল্লায় প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ইলেকট্রনিক হুইল চেয়ার এবং দুস্থ নারীদের মধ্যে মশারী বিতরণ করেছে ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
গতকাল কুমিল্লা প্রেস ক্লাবে ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে বুড়িচং স্কুলের ষষ্ঠ শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থী কে এম তাহাবীর আরহাদকে একটি ইলেকট্রনিক হুইল চেয়ার প্রদান করা হয়। পাশাপাশি ২০ জন দুস্থ নারীর মধ্যে মশারী বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাবের সভাপতি কাজী নাসরীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন শিশুর শিক্ষা ঘরের পরিচালক ও আলোকিত বজ্রপুরের রফিকুল ইসলাম সোহেল।
এ ছাড়া বিকেলে সংরাইশ সালেহা বালিকা বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন এবং ২০ জন দুস্থ নারীর মধ্যে মশারী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গার সম্পাদক সাবিনা আফরোজ, ক্লাবের সাবেক সভাপতি কাজী জেসমিন কবির, নির্বাহী সদস্য দীনা জেসমিন ও শিল্পী বেগম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্য সংগঠক ও আলোকচিত্রী শাহজাহান চৌধুরী।
ইলেকট্রনিক হুইল চেয়ার পেয়ে অনুভূতি প্রকাশ করে প্রতিবন্ধী শিক্ষার্থী কে এম তাহাবীর আরহাদ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২